Taxes Zone Job Circular 2022




কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি – 

Tax commissioner office job circular 2022


বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীন কর কমিশনের আওতায় সকল কর অঞ্চলের নিয়োগে বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়। সবার আগে সকল বিভাগের কর অঞ্চলের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ভিজিট করুন।


Taxes Zone Khulna Job Circular 2022


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কর অঞ্চল-খুলনা এর অধীনে ০৪ টি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।


পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।


পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।


পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।


পদের নাম: গাড়ী চালক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।


আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ktax.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


Apply Now


আবেদন শুরুর সময়: ১৬ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২২ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।


বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:











Previous Post Next Post